ইসরাইলের হয়ে ফিলিস্তিনিদের ওপর গুপ্তচরবৃত্তি করতে অস্বীকার করায় অন্তত ৪৩ জন রিজার্ভ সেনাকে বরখাস্ত করতে যাচ্ছে তেল আবিব। এসব সেনা প্রকাশ্যে ফিলিস্তিনিদের ওপর গুপ্তচরবৃত্তি করতে অস্বীকার করেছিল।
ইসরাইলের গণমাধ্যমের খবর অনুযায়ী, সামরিক গোয়েন্দা শাখা ৮২০০ তম ইউনিটের কমান্ডাররা ওই ৪৩ সেনাকে বখাস্ত করবেন।
ইসরাইলের এসব রিজার্ভ সেনা সম্প্রতি যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লেখা এক চিঠিতে বলেছেন, তারা আর ইসরাইলের অস্ত্র হিসেবে ফিলিস্তিনিদের ওপর সামরিক নিয়ন্ত্রণ দৃঢ় করার জন্য কাজ করতে পারবেন না।
তারা এও বলেছেন, এ ধরনের গুপ্তরবৃত্তি একেবারেই অনৈতিক এবং এর মাধ্যমে নিরীহ ফিলিস্তিনিদের ক্ষতিই করা হয়। বিভিন্ন সূত্র থেকে জানা যায়- ইহুদিবাদী ইসরাইল সামরিক গোয়েন্দা অপারেশনের মাধ্যমে গুপ্তহত্যা ও বেসামরিক লোকজনের ওপর অনাকাঙ্ক্ষিত নজরদারি করে থাকে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





