ইউক্রেনে উত্তেজনা কমাতে ‘রুশ ব্যর্থতায়’ ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে টেলিফোন করে এ উদ্বেগের কথা জানান।
জন কেরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউক্রেন সংকট নিরসনের জন্য গত সপ্তাহে জেনেভায় অর্জিত সমঝোতা বাস্তবায়নে রাশিয়া ব্যর্থ হলে দেশটির ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
ইউক্রেনের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুরচিনভ দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থী অস্ত্রধারীদের বিরুদ্ধে আবার অভিযান শুরু করার নির্দেশ দেয়ার পর এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন কেরি। ইউক্রেন নিয়ে সম্পর্কের এই টানাপড়েন শীতল যুদ্ধ শেষ হওয়ার পর প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যকার উত্তেজনাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন পদস্থ কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার রাতে ল্যাভরভকে ফোন করেন কেরি। এ সময় তিনি অভিযোগ করেন, ইউক্রেনের উত্তেজনা প্রশমনে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে না রাশিয়া। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী অস্ত্রধারীরা আরো বেশি সরকারি ভবন দখলে নিচ্ছে এবং সাংবাদিকসহ বেসামরিক নাগরিকদের পণবন্দি করছে।
গত সপ্তাহে জেনেভায় রাশিয়া, আমেরিকা, ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিকদের মধ্যে এক বৈঠকে ইউক্রেনের সব অস্ত্রধারীকে নিরস্ত্র করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। কিন্তু রাশিয়া ওই সিদ্ধান্ত বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে টেলিফোনালাপে কেরি অভিযোগ করেন। সূত্র: বিবিসি।
ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই
আন্তর্জাতিক
ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি আমেরিকার
ইউক্রেনে উত্তেজনা কমাতে ‘রুশ ব্যর্থতায়’ ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে টেলিফোন করে এ উদ্বেগের





