চলতি বছরে আবার মন্দার কবলে পড়েছে জাপানের অর্থনীতি। দেশটির অর্থনীতি অপ্রত্যাশিতভাবে সংকচনোর মুখে পড়ায় এই মন্দা দেখা দিয়েছে।

জুলাই থেকে সেপ্টম্বর মাসে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) ১ দশমিক ৬ শতাংশ কমে গেছে। যদিও ওই সময়ে জিডিপি ২ দশমিক ১ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছিল।

এ নিয়ে বছরের দ্বিতীয় প্রান্তিকে ৭ দশমিক ৩ শতাংশ সংকোচনের মুখে পড়েছে দেশটির অর্থনীতি। ফলে ২০১১ সালের মার্চে ভূমিকম্প ও সুনামি হওয়ার পর এবার সবচেয়ে বেশি মন্দায় পড়েছে দেশটি।

এর ফলে দেশটিতে বিক্রয় কর বৃদ্ধি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

জেডআই