জর্ডানে একদিনে ১১ জনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। রোববার দেশটির স্থানীয় সময় ভোরে ফাঁসি কার্যকর করা হয়। দেশটিতে প্রায় ৮ বছর মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ থাকার পর এই প্রথম মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। খবর আল জাজিরার।
সবাইকে খুনের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে বলে জানিয়েছেন জর্ডানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ২০০৫ ও ২০০৬ সালে তারা খুনের দায়ে অভিযুক্ত হন।
স্বরাষ্ট্রমন্ত্রী সম্প্রতি জানান, মৃত্যুদণ্ডের উপর থেকে স্থগিতাদেশ অবশ্যই তুলে নিতে হবে। এর কারণ হিসেবে দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে অপরাধ বেড়ে যাওয়াকে দেখানো হয়েছে। দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান থাকবে কি না এ নিয়ে দীর্ঘদিন বিতর্ক ছিল।
এমএ





