তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের প্রায় ৩০০ দেহরক্ষী গত ১৫ জুলাইয়ের অভ্যুত্থানচেষ্টার সাথে জড়িত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।
এদের মধ্যে অন্তত ২৮৩ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে বলে সিএনএন-টার্ক জানিয়েছে।
স্থানীয় মিডিয়ার খবরে বলা হয়, এসব দেহরক্ষী রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে মোতায়েন বিশেষ বাহিনীর সদস্য ছিলেন। এই বাহিনীর সদস্যসংখ্যা অন্তত ২,৫০০।
অভ্যুত্থানচেষ্টার সাথে কোনো না কোনো ধরনের সম্পৃক্ততা পাওয়ার পর অন্তত ৫০ হাজার লোককে আটক কিংবা বরখাস্ত করা হয়েছে।
অভ্যুত্থানচেষ্টার সময় এরদোগান ছিলেন কৃষ্ণসাগরীয় অবকাশযাপন কেন্দ্রে। খবর পেয়ে তিনি ইস্তাম্বুল ফিরে আসেন। এরদোগানকে হত্যার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি অল্পের জন্য রক্ষা পান।
এমআইএস





