আজ ২৬ মার্চ। মালয়েশিয়ায় ঘড়ির কাটায় সময় ১০টা ৮ মিনিট এবং বাংলাদেশ সময় সকাল ৮ টা ৮ মিনিটে প্রবাসীরা একযোগে জাতীয় সংগীত গেয়ে উঠলেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি.... ’।

মুহুর্তের মধ্যে সেই সুরে মুখরিত হয়ে উঠে দূতাবাস প্রাঙ্গণ। মুখে মুখে উচ্চারিত হতে থাকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি.... ।

সোমবার মালয়েশিয়াস্থ দূতাবাস প্রাঙ্গণে একযোগে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উওোলনে অংশ নেন রাষ্ট্রদূত মুহা: শহীদুল ইসলাম, এয়ার কমডোর হুমায়ূন কবির, শ্রম কাউন্সিলর মো: সায়েদুল ইসলাম, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদসহ আরো অনেকে।

শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করতে দূতাবাস এ উদ্যোগ গ্রহণ করে। আর এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশপ্রেমিক প্রবাসীরা। পতাকা উওোলন শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

জেড