মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে লড়াইয়ে একজন শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব ড. এন্টনি ফসি সিনেট সদস্যদের হুঁশিয়ার করতে যাচ্ছেন এই বলে যে এখনই অর্থনৈতিক ব্যবস্থা আবার চালু করা হলে তার ফল হবে `বহু অপ্রয়োজনীয় মৃত্যু এবং দু:খ-কষ্ট`।

সংক্রামক ব্যাধির এই বিশেষজ্ঞ বলবেন, সরকারি বিধিনিষেধ ভঙ্গ করে অর্থনীতি খুলে দেয়া হলে সব অর্জন ব্যর্থ হয়ে যাবে।

আজ (১২ মে) দিনের আরও পরের দিকে মার্কিন সিনেটে তিনি এবিষয়ে এক শুনানিতে অংশ নেবেন।

সেখানে তার বক্তব্য কী হবে তার সারসংক্ষেপ ড. ফসি নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রকে ইমেইল করে জানিয়ে দিয়েছেন। সূত্র- যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি

এমবি