কয়েক সপ্তাহ আগের ভয়ানক ফেরি ডুবির রেশ কাটতে না কাটতে ফের ফেরি ডুবেছে ইন্দোনেশিয়ায়।
গতকাল মঙ্গলবার এই ফেরি ডুবির ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ২৯ জন নিহত হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছে প্রায় ৪১ জন।
ইন্দোনেশিয়ার সুলাওয়েশি দ্বীপের দক্ষিণে এই ঘটনাটি ঘটে। উদ্ধার কর্মীরা এখনো পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
ইন্দোনেশিয়ার প্রদেশটির আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা থেকে জানানো হয়, ফেরি থেকে এ পর্যন্ত প্রায় ৬৯ জনকে উদ্ধার করা হয়েছে। নিহত হয়েছে ২৯ জন। তবে এখনো ৪১ জনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ফেরিতে অতিরিক্ত গাড়ি নেওয়ার কারণে এক পর্যায়ে ফেরিতে পানি ঢোকা শুরু করে এবং ডুবতে শুরু করে। ফেরিটি তীরের পাশাপাশি থাকায় ফেরির ক্যাপ্টেন গাড়ীটিকে তীরে ভিড়ানোর চেষ্টা করে। ফলে জাহাজটি এক পাশে কাত হয়ে যায়। যাদেরকে উদ্ধার করা হয়েছে তাদের অনেককেই জাহাজের তলদেশ ধরে ঝুলে থাকা অবস্থায় পাওয়া গেছে।
উল্লেখ্য গত দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় ভয়ানক ফেরি ডুবির ঘটনা ঘটে। যেখানে প্রায় দুই শতাধিকের মতো নিহত হয়।
জেড





