কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ব্যাপার এবং এখানে যংঘর্ষের ঘটনায় পাকিস্তানের স্পষ্ট মদদ রয়েছে বলে দাবি করেন ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী।
বুধবার (২৮ আগস্ট) এক টুইটার বার্তায় তিনি এসব দাবি করেন।
টুইটারে রাহুল গান্ধী বলেন, অবশ্যই কাশ্মীর ইস্যুটি ভারতের অভ্যন্তরীন একটি ব্যাপার। এখানে পাকিস্তান বা অন্য কোন বিদেশী রাষ্ট্রের কোন ধরনের হস্তক্ষেপ করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, জম্মু ও কাশ্মীরে সংঘর্ষ আছে। সেই সংঘর্ষের মদতদাতা আর কেউ নয় বিশ্বে সন্ত্রাসের আতুড়ঘর হিসেবে পরিচিত পাকিস্তান।
এসএম





