মিলিশিয়াদের হামলার জের ধরে লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থিন্নি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার অল্প কিছুদিনের মাথায় ক্ষমতা থেকে সরে গেলেন তিনি।
রোববার মিলিশিয়ারা প্রধানমন্ত্রী আল-থিন্নি ও তার পরিবারের ওপর হামলা চালানোর পর এই সিদ্ধান্ত নিলেন তিনি। তবে উক্ত হামলায় কেউ হতাহত হয়নি।
প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, মিলিশিয়ারা খুব কাছ থেকে প্রধানমন্ত্রী আল-থিন্নি ও তার পরিবারের ওপর হামলা চালায়।
এর আগে দেশটির আইনপ্রণেতারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী আলী জাইদানকে বরখাস্ত করেন।
আলী জাইদানকে বরখাস্ত করার পর আল-থিন্নিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রীর মুখপাত্র আহমেদ লামীন জানিয়েছেন, লিবিয়ান কংগ্রেস নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত আল-থিন্নীই দায়িত্ব পালন করবেন।
[b]ঢাকা, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আন্তর্জাতিক
পদত্যাগ করলেন লিবিয়ার প্রধানমন্ত্রী
মিলিশিয়াদের হামলার জের ধরে লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থিন্নি পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার অল্প কিছুদিনের মাথায় ক্ষমতা থেকে সরে গেলেন তিনি। রোববার মিলিশিয়ারা প্রধানমন্ত্রী আল-থিন্নি ও তার পরিবারের ওপর হামলা চালানোর পর এই সিদ্ধান্ত নিলেন তিনি





