ভালবাসায় কি না হয় আর সে ভালবাসার পরিবর্তন যদি বন্য প্রাণীর প্রতি হয় তাহলে কোন কথাই নেই । ভারতের বর্ধমানের এই রকম কাহিনী জানলে আপনার অন্তত এমনটিই মনে হবে।
বর্ধমানের বীরহাটার এক আদিবাসীপাড়ায় গেলে দেখতে পাবেন এক আশ্চর্য দৃশ্য। ওই পাড়ার এক বাসিন্দা চণ্ডী কোড়ার বাড়িতে পোষা হচ্ছে শেয়াল। সেই শেয়ালের নাম বকুল। ওই আদিবাসীপাড়ায় বকুল বলে ডাকলে কোনো মানুষ নয় দৌড়ে আসবে ওই শেয়ালটিই।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের তথ্যমতে, বছর পাঁচেক আগে বীরভূমে কাজ করতে গিয়ে ছোট্ট এক মাসের শাবক শেয়ালটিকে পড়ে থাকতে দেখেন চণ্ডী কোড়া। এরপর তিনি বাচ্চাটিকে বাড়িতে নিয়ে আসেন। নাম রাখেন বকুল।
আস্তে আস্তে বকুল সবার প্রিয় হয়ে ওঠে। সারাদিন এর কোলে ওর কোলে খুনসুটি করে বেড়ায়। যত্ন-আত্তিতেও কোনো ত্রুটি নেই। খাবারের কোনো বায়নাও নেই বকুলের। সবাই যা খায়, শেয়ালটিও তাই খায়।
চণ্ডী কোড়া জানান, এখানে প্রায় ১০টি দিনমজুর পরিবারের বাস। কাজ না করলে হাঁড়ি চলে না ঘরে। তবে আর্থিক অভাব থাকলেও নিজেদের খাবার বাঁচিয়ে বকুলের জন্য খাবারের ব্যবস্থা করে তারা। বকুল যে তাদের পরিবারেরই সদস্য।
জেড





