পাকিস্তানের করাচিতে চার তারা রিজেন্ট প্লাজা হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ১১ জন। আহত হয়েছেন অনেকে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সোমবার ভোরে বিলাসবহুল হোটেলের নিচতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এমএনজে
পাকিস্তানের করাচিতে চার তারা রিজেন্ট প্লাজা হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ১১ জন। আহত হয়েছেন অনেকে।
পাকিস্তানের করাচিতে চার তারা রিজেন্ট প্লাজা হোটেলে অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন ১১ জন। আহত হয়েছেন অনেকে।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, সোমবার ভোরে বিলাসবহুল হোটেলের নিচতলায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। ডন অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এমএনজে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের জ্যেষ্ঠ প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) ইরানের রাজধানী তেহরানে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ‘মক্কা যৌথ প্রতিরক্ষা’ জোটের তিন সদস্যদেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত প্রশমিত করা, আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে ‘মক্কা জোটের’ তিন সদস্য- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার প্রতিবেশী ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। নারীদের কর্মসংস্থান বৃদ্ধি, স্বাস্থ্যসেবার বিস্তার, পয়োনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং মেয়েদের শিক্ষার সুযোগ সম্প্রসারণকে বাংলাদেশের এই অগ্রগতির গুরুত্বপূর্ণ কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিপরীতে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, শিশুদের অপুষ্টি, সীমিত কর্মসংস্থান এবং জলবায়ুজনিত দুর্যোগ পাকিস্তানের ক্ষুধা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং সামরিক সক্ষমতা শক্তিশালী করতে চুক্তি সই করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। দেশগুলোর মধ্যে সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের উন্নয়নে যৌথ সহযোগিতার পথ আরও সুগম করাই এ চুক্তির লক্ষ্য।
মতপার্থক্য থাকলেও পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা যুক্তরাষ্ট্রের জন্য জরুরি বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখা ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ।
সংবিধান সংশোধন-সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকে সংবিধান সংস্কারে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর বিরোধিতা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। অন্যদিকে, গণভোটের রায় বাস্তবায়ন না করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলে বৈঠক বর্জন করেছে ছাত্রশিবির, ছাত্রশক্তি ও ডাকসুর প্রতিনিধিরা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত উদয়ন উচ্চমাধ্যমিক স্কুলে যৌন হয়রানির প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে ২৭ দিন ধরে ক্লাস করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মঙ্গলবার (৩ নভেম্বর) স্কুলের ভেতরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
দেশে এক মাসে অন্তত ২৮ জন সংবাদকর্মী হত্যা, শারীরিক হামলা, আইনি হয়রানি ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন। একজন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ সময় রাজনৈতিক নেতাকর্মী ও সন্ত্রাসীদের হাতে অন্তত ১৮ জন সংবাদকর্মী আহত হয়েছেন। একই সময়ে আইনি হয়রানি ও হুমকির শিকার হয়েছেন অন্তত ৯ জন সংবাদকর্মী।
এক মাসের ব্যবধানে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণভোটের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্রীয় সংস্কার নিয়ে সিঙ্গাপুরের কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেছেন, দেশের শিল্পাঞ্চলগুলোতে যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য সরকারের অপরিকল্পিত ও অপরিপক্ব সিদ্ধান্ত দায়ী। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি শিল্পকারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সংকট সমাধান করুন।