ইন্দোনেশিয়ায় উদ্ধারকর্মীদের একটি ত্রাণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন।
দেশটির প্রধান দ্বীপ জাভার কাছে আগ্নেয় উদগীরণ থেকে লোকজনকে সরিয়ে আনার কাজে সহযোগিতা করতে যাওয়ার পথে বিধ্বস্ত হয় এটি।
বিধ্বস্ত হেলিকপ্টারটি ইন্দোনেশিয়ার তৈরি দাউফিন-এএস ৩৬৫ ছিল বলে জানা গেছে। হেলিকপ্টারটি একটি পর্বত চূড়ায় ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে।
দিয়েং সমভূমিতে পৌঁছানোর মাত্র তিন মিনিট আগে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সবার লাশ উদ্ধার করে সেন্ট্রাল জাভার রাজধানী সিমারাংয়ের পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
নিহত চার ক্রু’র সাবই ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কর্মকর্তা। এ ছাড়া বাকি চার আরোহী ছিলেন ত্রাণকর্মী ।
জেড





