ভারতীয় আগ্রাসন রুখে দিতে পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত বলে জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর।
তিনি আরও জানান, “পূর্ব সীমান্তে পাকিস্তানি সেনাদেরকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।”
আজ (২৮ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার এইসব কথা বলেছেন আইএসপিআর’র মহাপরিচালক।
এক বিবৃতিতে জেনারেল আসিফ গফুর বলেন, পূর্ব সীমান্তে ভারতীয় আগ্রাসন রুখে দিতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি বলেন, ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যকার উত্তেজনার প্রেক্ষাপটে পাক সেনাদেরকে নিয়ন্ত্রণ রেখা বরাবর উঁচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
পাকিস্তান বিমান ও নৌবাহিনীর কথা উল্লেখ করে জেনারেল আসিফ গফুর বলেন, সামরিক বাহিনীর দুটি বিভাগই সম্পূর্ণভাবে সতর্কাবস্থায় রয়েছে। ভারত যদি কোনো রকমের অভিযান চালানোর চেষ্টা করে তাহলে সেনারা তা নস্যাৎ করবে।
আরও পড়ুন: শুক্রবারই ভারতীয় পাইলটকে ছেড়ে দেওয়া হবে: ইমরান খান
আইএসপিআর’র মহাপরিচালক জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী সব ধরনের হামলা রুখে দিতে রাষ্ট্রীয় প্রস্তুতিতে রয়েছে।
মেজর জেনারেল আসিফ গফুর তার ভাষায় বলেন, সীমান্তে ভারতীয়দের লঙ্ঘন অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সেক্টরে ভারতীয় বাহিনীর যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা তুলে ধরেন তিনি।
এমবি





