পাকিস্তানের সন্দেহভাজন উগ্রপন্থীরা সেদেশের প্রখ্যাত শিয়া আলেম আল্লামা মুহাম্মাদ নওয়াজ ইরফানিকে গুলি করে হত্যা করেছে। রাজধানী ইসলামাবাদে বুধবার শেষ বেলায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
পাকিস্তানের পুলিশ জানিয়েছে, নিহত ইরফানি শিয়া মুসলমানদের ধর্মীয় ও রাজনৈতিক সংগঠন মজলিসে ওয়াহদাতে মুসলিমিনের (এমডাব্লিউএম) অন্যতম নেতা ছিলেন। ইসলামাবাদের একটি এলাকায় বুধবার অজ্ঞাত অস্ত্রধারীরা তাকে তার গাড়ির ভেতর গুলি করে হত্যা করে। পাকিস্তানে তালেবানের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করে তোলার কাজে নেতৃত্ব দিচ্ছিলেন ইরফানি।
তার নিহত হওয়ার পর এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের জন্য পাকিস্তান সরকারকে ২৪ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছে এমডাব্লিউএম। দেশটির শিয়া উলেমা কাউন্সিল ইরফানিকে হত্যার নিন্দা জানিয়েছে।
চলতি মাসের গোড়ার দিকেও পাকিস্তানের পেশোয়ার শহরে শিয়া নেতা আল্লামা নিসার আব্বাসকে গুলি করে অজ্ঞাত বন্দুকধারীরা।
ইআর





