ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি মঙ্গলবার জানিয়েছেন, তিনি সামরিক বাহিনী ছাড়ছেন। এএফপি’র খবরে বলা হয়, হ্যারি চলতি বছরের জুনে সেনাবাহিনী ছাড়বেন।

কেনসিংটন প্যালেস জানায়, প্রিন্স হ্যারি তার ১০ বছরের সামরিক জীবনের ইতি টানতে যাচ্ছেন। সামরিক বাহিনীতে থাকাকালে আফগানিস্তানের দু’টি রণাঙ্গনে তাকে যুদ্ধ করতে দেখা যায়।

বিষয়টি নিশ্চিত করার পর ব্রিটিশ রাজপরিবারের চতুর্থ উত্তরাধিকারী ৩০ বছর বয়সী হ্যারি বলেন, এটি তার জন্য একটি কঠিন সিদ্ধান্ত। তবে তিনি জীবনের নতুন এক অধ্যায়েরর অপেক্ষায় রয়েছেন। সামরিক জীবনের অভিজ্ঞতা সারা জীবনই তার সঙ্গে থাকবে।

সেনাবাহিনী ছাড়ার পর কি করবেন, তা নিয়ে এখন হ্যারি চিন্তাভাবনা করছেন।

এমএ