ভারতের হিমাচল প্রদেশে যাত্রীবাহী বাস খাদে পরে অন্তত ১৮ জন নিহত এবং ২৬ জন আহত হয়েছেন। শনিবার প্রদেশটির মান্দি জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
নিহতের মধ্যে ১৪ জনের ঘটনাস্থলে মৃত্যু হয়। বাকীদের গুরুতর আহত অবস্থায় চিকিৎসা জন্য হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যায়। আহতদের মধ্যে দুই জোড়া দম্পতি ছিল জানায় স্থানীয় সংবাদ মাধ্যম।
দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে উদ্ধারকর্মীরা। এখন পর্যন্ত ২৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
জেড





