ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তায় নাটকীয়ভাবে ধস নেমেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর বর্বর আগ্রাসন শুরুর পর থেকে তার এ জনপ্রিয়তায় ধস নামে।
সোমবার ইসরাইলের চ্যানেল-২তে প্রকাশিত এক জনমত জরিপে দেখা যায়- গাজা আগ্রাসন শুরুর আগে যেখানে নেতানিয়াহুর জনপ্রিয়তা ছিল ৮২ ভাগ সেখানে তা কমে এখন দাঁড়িয়েছে শতকরা ৩৮ ভাগে।
জরিপ তথ্য অনুযায়ী, নেতানিয়াহু সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে বেশিরভাগ ব্যক্তি তার যুদ্ধ-ব্যবস্থাপনার দুর্বলতার কথা তুলে ধরেছেন।
এর আগে আরো চারটি জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমা যাওয়ার চিত্র ফুটে উঠেছে।
গত ৮ জুলাই থেকে ইসরাইল গাজার ওপর আগ্রাসন শুরু করে এবং এ পর্যন্ত ইহুদিবাদী সেনাদের বিমান, ট্যাংক ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২,১৩৩ জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় ১১,০০০ মানুষ আহত হয়েছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





