কানাডায় মারাত্মকভাবে অসুস্থ ব্যক্তিদের আত্মহত্যায় সহায়তা করবে হাসপাতাল কর্তৃপক্ষ।
সংসদে এ সংক্রান্ত একটি বিতর্কিত বিল পাস করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, দেশটির সুপ্রিম কোর্ট থেকে অসুস্থদের আত্মহত্যায় সহায়তার জন্য ডাক্তারের ওপর এক ধরনের নিষেধাজ্ঞা ছিল। সে নিষেধাজ্ঞা উঠে গেলে এ আইনটি করার উদ্যোগ নেয় সংসদ।

সেই অল্প সংখ্যক দেশের তালিকায় এখন কানাডা উঠে গেল যেখানে অসুস্থদের মৃত্যু সহায়তা করা হয়। তবে সমালোচকদের মতে, এ আইনের কার্যকরী প্রয়োগ বেশ কঠিন হয়ে পড়বে। তারা যুক্তি তোলেন, শারীরিক কঠিন ওই পরিস্থিতিতে মানুষ খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। নিজের ওপর নিয়ন্ত্রণ না থাকায় আত্মহত্যা করতে চায় মানুষ।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, এ আইনটি এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। ভবিষ্যতে আরও অনেক কিছু নির্ধারিত হবে।

কানাডা ছাড়াও সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, আলবেনিয়া ও জাপানে আত্মহত্যায় সহায়তার নিয়ম আছে।
এছাড়াও মার্কিন রাজ্য ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, অরেগন, ভেরমন্ট, নিউমেক্সিকো এবং মন্টানাতে এ সহায়তা দেয়া হয়।

জেড