পাকিস্তানকে চাপে রাখতে ইন্দো-পাকিস্তান সীমান্তে পাঞ্জাবের হালওয়ারা বিমানঘাঁটির ক্ষমতা বাড়িয়েছে ভারতীয় বিমানবাহিনী৷ সেখানে মোতায়েন করা হলো অতিরিক্ত অত্যাধুনিক সুখোই যুদ্ধ বিমান৷ ভারতীয় বিমানবাহিনীর ‘ভ্যালিয়ান্ট’ স্কোয়াড্রনে যুক্ত করা হয়েছে এই বিমান গুলোকে৷

ভারত-পাকিস্তান সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার কথা মাথায় রেখেই এই অতিরিক্ত সুখোই মোতায়েন বলে জানা গেছে৷ যা আরো শক্তিশালী করবে সংবেদনশীল এই সীমান্তের নিরাপত্তা৷

১৯৬৩-তে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আক্রমণাত্মক ফাইটার স্কোয়াড্রন হিসাবে অভিষেক ঘটেছিল ভ্যালিয়ান্টের৷এতে রয়েছে তিন প্রকারের যুদ্ধ বিমান- ভ্যামপায়ার, স্পিটফায়ার ও সু-৭৷

এমএনজে