তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ফারাক্কার গেট ভেঙে যাওয়ার অজুহাত দেখিয়ে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে না জানিয়ে তিন মাস ধরে বাংলাদেশকে পানি দিচ্ছে।
বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার লালবাগে এক নির্বাচনী জনসভায় পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী কংগ্রেসকে অক্রমণ করে বলেন, যদি রাজ্যের সম্মতি নিয়ে বাংলাদেশকে পানি দেওয়া হয় তাতে আপত্তি নেই। কিন্তু রাজ্যকে অন্ধকারে রেখে প্রতিবেশী দেশকে পানি দেওয়ার তীব্র বিরোধিতা করেন মমতা।

উল্লেখ্য, বিভিন্ন সময় মমতা বন্দোপাধ্যায়ের বাঁধার কারণে তিস্তা চু্ক্তি করতে পারেনি ভারতের কেন্দ্রীয় সরকার। ফলে প্রয়োজনীয় পানি না পাওয়ায় নষ্ট হচ্ছে বাংলাদেশের হাজার হাজার একর কৃষি জমি।
[b]ঢাকা, ২১ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]