[b]কাবুল:[/b] আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানদের সঙ্গে গোপন আলোচনায় বসেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার এ খবর ফাঁস করেছে নিউইয়র্ক টাইমসের অনলাইন সংস্করণ। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
কারও নাম প্রকাশ না করে নিউইয়র্ক টাইমস পত্রিকা জানিয়েছে, আফগানিস্তান ও পশ্চিমা শক্তিগুলোর (বিশেষ করে আমেরিকা) অফিসিয়াল সূত্রে বৈঠকের এ খবরটি জানা গেছে।
কারজাই তার সরকারের সঙ্গে তালেবানদের শান্তি আলোচনাকে এগিয়ে নিতেই এ পদক্ষেপ নিয়েছেন বলে খবরে জানানো হয়। তবে, আলোচনা খুব বেশি ফলপ্রসূ হবে না বলে প্রতিবেদনটিতে জানানো হয়েছে।
গত দুই মাসের অবিরাম প্রচেষ্টার ফল হিসেবে তালেবানদের সঙ্গে এ বৈঠক সম্ভব হয়েছে বলে জানা গেছে।
তবে, বৈঠকের ব্যাপারে হামিদ কারজাইয়ের মুখপাত্রের কোন মন্তব্য পাওয়া যায়নি। তবে, তালেবানদের সঙ্গে যোগাযোগের ব্যাপারটি নিশ্চিত করেছেন প্রেসিডেন্টের মুখপাত্র। সূত্র: রয়টার্স ও ডন অনলাইন
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
তালেবানের সঙ্গে গোপন বৈঠকে কারজাই
কাবুল: আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানদের সঙ্গে গোপন আলোচনায় বসেছেন বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার এ খবর ফাঁস করেছে নিউইয়র্ক টাইমসের অনলাইন সংস্করণ। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।





