অনেক আগে থেকে আরবীয়রা শৌখিন জাতি বলেই  পরিচিত। এক সময় শিক্ষা-দীক্ষা না থাকলেও তারা ঘুরতে যেতো, ফুলের বাগান লাগিয়ে মন ভরতো সেই সাথে সুগন্ধী দিয়ে সুরভিত করতো অন্যের মনকে। এখন শিক্ষা-দীক্ষায় অনেক এগিয়েছে তারা। সেই সঙ্গে বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে নিজের অবস্থানকে শীর্ষে নিয়ে যেতে সক্ষম হয়েছে। বিশ্বের সর্বোচ্চ আকর্ষণীয় সব রেকর্ড ভেঙে চমকে দিয়েছে পুরো বিশ্বকে। বুর্জ আল আরব নামের বিল্ডিং করে বিশ্বের সর্বোচ্চ দালানের রেকর্ড লিখিয়েছে গিনেজ বুকে। গত বছরে রেকর্ড গড়েছে ফুলের বাগান নিয়ে। বাগানটির নাম ‘মীরাক্কেল গার্ডেন দুবাই’।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393740878.jpg[/img]
আর সেই ঐতিহ্য ধরে রাখতেই প্রদেশটি আয়োজন করে চলেছে আন্তর্জাতিক বাগান প্রতিযোগিতা। এ বছরের গার্ডেন প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামি ৩ এপ্রিলে ।
দুবাইয়ের কৃষি সম্প্রসারণ অধিদফতরের অধীন হর্টিকালচার বিভাগের প্রধান নাবিল হায়দার  জানিয়েছেন, এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে দুবাইয়ের ৮টি বাগান টিম। তাদের স্লোগান হচ্ছে ‘উন্নত শহরের মাটি ময়লার স্তুপে পরিণত হয় না’।  তিনি জানান, ‘আমাদের লক্ষ্য হচ্ছে দুবাই শহরের সবুজ সৌন্দর্য উত্তরোত্তর বাড়ানোর জন্য মানুষকে উৎসাহ দেওয়া। পাশাপাশি দুবাইকে বিশ্বের বুকে সবচেয়ে সৌন্দর্যপূর্ণ স্থান হিসেবে ধরে রাখা।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে দুবাই আন্তর্জাতিক গার্ডেন প্রতিযোগিতায় ৮টি বাগান অংশ নেয়ার ব্যাপারে চূড়ান্ত ঘোষণা দেন হায়দার। তিনি জানান, এপ্রিলে আন্তর্জাতিক ও স্থানীয় বাগান কর্তৃপক্ষরা তাদের বাগানের ডিজাইনসহ বিস্তারিত প্রদর্শন করবেন। এ প্রতিযোগিতায় ৬ জন বিচারক নিয়ে একটি প্যানেল গঠন করা হবে। বিচারকরা বাগানগুলোর মধ্য থেকে সবচেয়ে সুন্দর বাগান বাছাই করে তার কর্তৃপক্ষকে সর্বোচ্চ পুরস্কার প্রদান করবেন। সূত্র: গলফ নিউজ
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]