নাইজেরিয়ার উত্তরের প্রদেশ বর্ণোতে বোকো হারাম গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালিয়ে আরো ৯৭ জন নারী ও কিশোরীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

২০১৪ সালে চিবোকের স্কুল থেকে যে ২০০ জনের বেশি স্কুলছাত্রী অপহৃত হয়েছিলেন, তাদের একজনও রয়েছেন এই উদ্ধার হওয়াদের দলে।

সেনা মুখপাত্র কর্নেল উসমান সানি কুকাসেকা জানিয়েছেন, ঐ ছাত্রীর নাম সেরাহ লুকা।

এর আগে বুধবার অপহৃত ঐ ছাত্রীদের প্রথমজনকে খুঁজে পাওয়া যায়।

১৯ বছরের আমিনা আলী এনকেক নামের ওই মেয়েটির সঙ্গে একটি শিশুও উদ্ধার হয়েছিল।

এর দুইদিন পর পাওয়া গেল দ্বিতীয় জনকে।

বৃহস্পতিবার আমিনা তার শিশু সন্তানসহ সাক্ষাত করেন দেশটির রাষ্ট্রপতির সাথে।

নাইজেরিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ বুহারি ঐ ছাত্রীর লেখাপড়া শেষ করার বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে আশ্বাস দেন।

সূত্র: বিবিসি

এমই