ইরান ২০১৬ সালের ১৯ মার্চের মধ্যে নতুন প্রজন্মের একটি যাত্রীবাহী ছোট বিমান এবং দু’টো হেলিকপ্টার নির্মাণের কাজ শেষ করবে।
ইরানের বিমান শিল্প সংস্থা(আইএআইও)’র নির্বাহী পরিচালক মানুচেহের মানতাকি এ ঘোষণা দিয়েছেন। ইরান ৮ এবং ১৪ আসনের হেলিকপ্টারের নকশা তৈরি করেছে। এই দুই হেলিকপ্টারের পরীক্ষামূলক উড্ডয়ন চলতি ফার্সি বছরেই শুরু করা হবে উল্লেখ করে তিনি জানান, আগামী ফার্সি বছরে এ দুই হেলিকপ্টারের নির্মাণ কাজ শেষ হবে।
এ ছাড়া, নতুন প্রজন্মের ইরান-১৪১ নামের যাত্রীবাহী ছোট বিমান আগামী ফার্সি বছরের মধ্যেই প্রস্তুত হয়ে যাবে। তিনি আরও জানান, দেড়শত যাত্রী বহনে সক্ষম দুই ইঞ্জিনের টার্বোজেট বিমান তৈরির কাজ করছে ইরান। এ বিমান তৈরিতে পাঁচ বছর লাগবে বলে জানান তিনি। এ পাঁচ বছরের মধ্যে তিন বছর বিমানের নকশা তৈরিতে এবং বাকি সময় কারিগরি পরীক্ষায় ব্যয় হবে বলে জানান তিনি।
এ প্রকল্পে ইরানের সেনাবাহিনীর বিমান শিল্প সংস্থা, ইরানের বিমান নির্মাণ কোম্পানি (এইচইএসএ), শরিফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমিরকবির প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইরান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্পাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একযোগে কাজ করছে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ১৩ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
ইরানে নির্মিত হচ্ছে যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার
ইরান ২০১৬ সালের ১৯ মার্চের মধ্যে নতুন প্রজন্মের একটি যাত্রীবাহী ছোট বিমান এবং দু’টো হেলিকপ্টার নির্মাণের কাজ শেষ করবে। ইরানের বিমান শিল্প সংস্থা (আইএআইও)-র নির্বাহী পরিচালক মানুচেহের মানতাকি এ ঘোষণা দিয়েছেন।





