সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন মুসলিম প্রার্থী মুহাম্মুদু বুহারি। বুহারির দল অল প্রগ্রেসিভ কংগ্রেস (এপিসি) নিজেদের বিজয়ী বলে ঘোষণা করেন। খবর আল জাজিরার।

তবে, নির্বাচনের ফলাফল এখনো সরকারিভাবে ঘোষণা করা হয়নি। এর আগে ভোটের প্রাথমিক ফলাফলেও অবশ্য জানা যায়, সাবেক প্রেসিডেন্ট গুডলাক জোনাথন থেকে এগিয়ে ছিলেন মুহাম্মুদু বুহারি।

বুহারি যদি সরকারিভাবে নির্বাচিত ঘোষিত হন, তাহলে তা নাইজেরিয়ার জন্য আরেকটি মাইলফলক হয়ে থাকবে। এবারই প্রথম একটি গণতান্ত্রিক সরকার থেকে বিরোধী দল বিজয়ী হতে যাচ্ছে।

এমএ