প্রবাসীদের প্রতিবাদের মুখে ফের পণ্ড হয়ে গেছে আবদুল গাফফার চৌধুরীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান।

বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে ১১ জুলাই এ সংবর্ধনা দেওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয়দের প্রতিবাদে জুইস সেন্টার কর্তৃপক্ষ অনুষ্ঠান বাতিল করে।

‘যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষের সম্মিলিত নাগরিক শক্তি’ নামের একটি সংগঠন এই সংবর্ধনার আয়োজন করে, যার অন্যতম উদ্যোক্তা হচ্ছেন সীতাংশু গুহ নামের এক ব্যক্তি।

শুক্রবার থেকে এই সংগঠনের ব্যানারে স্থানীয় পত্রিকা ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জুইস সেন্টারে গাফফার চৌধুরীকে সংবর্ধনা অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়।

গত ৩ জুলাই নিউইয়র্কের বাংলাদেশ মিশনে এক অনুষ্ঠানে আল্লাহ ও রাসুলকে (সা.) নিয়ে আবদুল গাফফার চৌধুরীর মন্তব্যের পর থেকেই নিউইয়র্কে বিক্ষোভ চলছে।

প্রতিবাদের মুখে গত ৫ জুলাই বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকা ব্রুকলীনে আবদুল গাফফার চৌধুরীর সংবর্ধনা সভা পণ্ড হয়ে যায়।

ক্রাউন প্লাজা হোটেলে ‘গোপনে’ সংবর্ধনা:

জুইস সেন্টারে সভা পণ্ড হবার পর ‘জন এফ কেনেডি’ বিমানবন্দরের কাছে ক্রাউন প্লাজা হোটেলে আবদুল গাফফার চৌধুরীকে ১২ জুলাই অত্যন্ত ‘গোপনে’ সংবর্ধনা দেওয়া হয়।

বিকেল তিনটার দিকে সেখানে গিয়ে দেখা যায় বলরুম মিলনায়তনে গুটি কয়েকজন মিলে গাফফার চৌধুরীকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিচ্ছেন।

গণমাধ্যম কর্মীরা ছবি তুলতে গেলে তাদের বাধা দেওয়া হয়। দ্রুত ঘটনাস্থল থেকে চলে যান গাফফার চৌধুরী।

এমকে