দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার হারমান এলাকা থেকে উমর ফৌয়াজ নামে ভারতীয় সেনাবাহিনীর এক লেফটেন্যান্টের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। তিনি কুলগামের বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত না হতে পারলেও সাময়িকভাবে তারা স্থানীয় জঙ্গি গোষ্ঠিকে দায়ী করছেন। কিন্তু পাকিস্তান থেকেও এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র জানান মঙ্গলবার রাত থেকে ফৌয়াজ নিখোঁজ হয়েছেন। পরিবার থেকে এই বিষয়ে কোন তথ্য না পেয়ে খুঁজতে বের হন সেনাবাহিনীরা। সর্বশেষ আজ বুধবার সকালে গুলিবিদ্ধ অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়।
উল্লেখ্য, কিছুদিন আগেই সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে দুই ভারতীয় সেনা সদস্যের মাথা কেঁটে হত্যা করেছিল পাক সেনা। তারপর থেকেই প্রতিশোধের নেশায় উদগ্রিব ছিল সেনারা।
জেড





