সৌদি আরবে সিংহ শাবকের সঙ্গে খেলতে গিয়ে গুরুতর আহত হয়েছে এক শিশু। কোনো রকমে প্রাণে বেঁচে গেলেও এখন হাসপাতালে ভর্তি রয়েছে শিশুটি।

সম্প্রতি জেদ্দায় বসন্ত উৎসবকে কেন্দ্র করে সিংহ শাবকের খাঁচায় পুরে দেওয়া হয় শিশুদের।

এর একটি ভিডিও এরই মধ্যে ছড়িয়েছে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাতে দেখা যায়, ৬ মাসের সিংহ শাবকের চারপাশে দৌড়াদৌড়ি করছে শিশুরা। প্রত্যেকের বয়স ১০ বছরের মধ্যে। শিশুরা ছাড়াও খাঁচায় ছিলেন একজন প্রশিক্ষক।

খেলার এক পর্যায়ে আচমকাই এক শিশুকে চেপে ধরে সিংহ। পরে বহু চেষ্টা করে সিংহের মুখ থেকে টেনে আনা হয় ওই শিশুটিকে।

এসএম