ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের দুই জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আট বিদ্রোহী নিহত হয়েছেন। রোববার ভোররাতে রাজ্যটির শোপিয়ান ও অনন্তনাগ জেলায় অভিযান চালানো হয়।

সাতজন শোপিয়ানের দ্রাগগাদ গ্রামে চালানো অভিযানে নিহত হন।

অনন্তনাগের অভিযানে এক বিদ্রোহী নিহত ও অন্যজনকে জীবিত আটক করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, বিদ্রোহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর পরিবারের সদস্যরা তাদের আত্মসমর্পণ করতে অনুরোধ করে। একজন আত্মসমর্পণ করলেও অপরজন প্রত্যাখ্যান করে। পরে তাকে গুলি করে হত্যা করা হয়।

এক টুইটে রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তা এসপি ভায়িদ বলেন, অনন্তনাগের দিয়ালগামে একজন নিহত হয়েছেন। তার পরিবার ও পুলিশ তাকে ত্মসমর্পণে রাজি করাতে ব্যর্থ হয়। অপর একজনকে আটক করা হয়েছে। দ্রাগগাদে শীর্ষ কমান্ডারসহ সাত বিদ্রোহীর লাশ পাওয়া গেছে।

শোপিয়ান ও অনন্তনাগের এই অভিযানে নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। সূত্র: এনডিটিভির।

এসএম