প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে। আর এই মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, আজ (১০ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে বিশ্বজুড়ে মারা গেছে ৯ লাখ ২ হাজার ৪৬৮ জন। এছাড়া বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৭৭ লাখ ৬৬ হাজার ৩২৫ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৩ লাখ ৫৯ হাজার ৭২০ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯০ হাজার ৮১৫ জনের।
করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। সেখানে ৪৩ লাখ ৭০ হাজার ১২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃতের সংখ্যা বিবেচনায় ভারতের অবস্থান তৃতীয়। দেশটিতে করোনায় এখন পর্যন্ত মারা গেছে ৭৩ হাজার ৮৯০ জন।
তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ব্রাজিলে। দেশটিতে ৪১ লাখ ৯৭ হাজার ৮৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১ লাখ ২৮ হাজার ৫৩৯ জনের। মৃত্যু বিবেচনায় দেশটি দ্বিতীয়।
করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ১০ লাখ ৩৭ হাজার ৫২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৮ হাজার ৮০ জন।
এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৫৯৩ জনে।
একই দিনে নতুন করে আরও ১ হাজার ৮২৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ লাখ ৩১ হাজার ৭৮ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৭৪ হাজার ৪৫২টি।
বুধবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এমবি





