মিশরের স্বৈরশাসক জেনারেল আব্দেল ফাত্তাহ আল সিসিকে ২০১৫ সালের নোবেল শান্তি পদকের জন্য মনোনয়ন দিয়েছে জাতিসংঘের শিল্পবিষয়ক সংস্থা ইউএনএআরটিএসের মধ্যপ্রাচ্যের কার্যালয়। বুধবার মিশরের সরকারি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
জানানো হয় ইউএনএআরটিএসের মধ্যপ্রাচ্যের কার্যালয় থেকে এক বিবৃতিতে সন্ত্রাসবাদ ও দুর্নীতির বিরুদ্ধে সিসি যে লড়াই চালিয়ে যাচ্ছেন তার ভূয়সী প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, নোবেল শান্তি পদকের জন্য সিসির মনোনয়ন স্টকহোমে নোবেল শান্তি কমিটিতে পাঠানো হয়েছে।
মিশরের ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুড সমর্থিত মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে জেনারেল সিসির নেতৃত্বাধীন সেনাবাহিনী। এর পরই সিসি মুসলিম ব্রাদারহুডকে নিষিদ্ধ ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, সিসির বিরুদ্ধে আন্দোলন করায় প্রায় চার হাজার গণতন্ত্রপন্থীকে হত্যা করা হয়েছে। এ ছাড়া দেশটির কারাগারে এখনো বন্দী রয়েছে প্রায় ৪৪ হাজার রাজনৈতিক নেতা-কর্মী।
এআই





