বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বুধবার রাতে এক টুইট বার্তায় মোদি এই অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাতেও তিনি অভিনন্দনবার্তাটি পোস্ট করেছেন।

এই অভিনন্দন বার্তায় মোদী বলেছেন, ভারতের স্থায়ী ও গুরুত্বপূর্ণ বন্ধু বাংলাদেশের জনগণকে জানাই স্বাধীনতা দিবসে শুভেচ্ছা।

এদিকে, স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রেসিডেন্ট আবদুল হামিদকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়।

এই বার্তায় তিনি লিখেছেন, ভারতের সরকার ও জণগণ এবং ব্যাক্তিগতভাবে আমার পক্ষ থেকে বাংলাদেশের মানুষ ও বাংলাদেশের প্রেসিডেন্টকে আপনাদের জাতীয় দিবস উপলক্ষ্যে উষ্ণ শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছি। এই প্রসঙ্গে গত বছরের ডিসেম্বরে ভারত সফরের সময় বাংলাদেশের প্রেসিডেন্টের সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করে প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও প্রসারিত এবং পারষ্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও প্রসারিত হবে বলে তিনি আস্থা প্রকাশ করেছেন।

এএইচ