'দারিদ্রসীমার মানদণ্ড' নিয়ে বিতর্ক চলছে ভারতের গুজরাট প্রদেশে।
প্রদেশেটির রাজ্য সরকার বলছে, গ্রামের কোন পরিবারের দৈনিক আয় ১০ টাকা ৮০ পয়সা হলে সেই পরিবারকে দরিদ্র পরিবার বলা যাবে।
১০টাকা ৮০ পয়সার বেশি আয় করলে ঐ পরিবারকে দরিদ্র পরিবার হিসেবে চিহ্নিত করা যাবে না।
রাজ্য সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছেন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের কেন্দ্রীয় অর্থমন্ত্রী চিদম্বরম। তিনি বলেছেন “যোজনা কমিশনের দৈনিক ৩২ টাকা ও ২৮ টাকার মানদণ্ডকে অবিশ্বাস্য বলেছিল বিজেপি। তা হলে মোদী সরকারের এই হিসেবকে কী বলা যায়?
এই সমালোচনার কড়া জবাব দিয়েছে বিজেপি।দলটির মুখপাত্র নির্মলা সীতারামন বলেছেন, কংগ্রেস নেতাদের বসার ঘরে ফিরে গিয়ে ঠিক মতো হোমওয়ার্ক করা উচিত।আয়ের এই মানদণ্ড গুজরাট সরকার স্থির করেনি। স্থির করেছিল যোজনা কমিশন তথা কেন্দ্র।  
উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রকল্পের সুবিধা কারা পাবেন, তা স্থির করতে ওই আয়কে সূচক হিসেবে ব্যবহার করা হয়।
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই