গত ২৫ বছর ধরে বিভিন্ন যুদ্ধে বিশ্বে কমপক্ষে এক কোটি ২৫ লাখ মুসলিম নিহত হয়েছে বলে তুর্কি এক গবেষকের গবেষণায় বেরিয়ে এসেছে।
শনিবার তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে তুর্কি ইতিহাস সমিতির সভাপতি রেফিক তুরান এই তথ্য জানান। তিনি বলেন, পুরো ইতিহাসজুড়েই দেখা যায় মানুষ লড়াই করে এসেছে এবং যুদ্ধ জীবনের একটি অপরিহার্য অংশ।
তুর্কি এই গবেষকের ভাষায়, ‘সাধারণভাবে যুদ্ধ হয় দুটি দেশের মধ্যে। কিন্তু কখনো কখনো যুদ্ধ দেশের ভেতরেই হতে পারে। যুদ্ধের ফলাফল নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করা যায় না। যুদ্ধ আমাদের জীবনেরই একটি বাস্তবতা।’
সম্প্রতিক গবেষণা অনুসারে, গত ২৫ বছরে বিভিন্ন সংঘাত ও যুদ্ধে মুসলিম নিহতের সংখ্যা কমপক্ষে এক কোটি ২৫ লাখে পৌঁছেছে। এটা প্রায় এক বিশ্বযুদ্ধে ক্ষয়ক্ষতির সমান বলে জানান তুরান।
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইরান- কেউই সিরিয়ায় শান্তি চায় না। তুরানের ভাষায়, ‘সিরিয়ায় ৮০ শতাংশ সমস্যাই সমাধান করেছে তুরস্ক। মনবিজ থেকে সন্ত্রাসীদের সরিয়ে দেয়ার পর সিরিয়ায় আশার আলো দেখা যাচ্ছে।’
আন্তর্জাতিক
২৫ বছরের যুদ্ধে নিহত ১ কোটি ২৫ লাখ মুসলিম
গত ২৫ বছর ধরে বিভিন্ন যুদ্ধে বিশ্বে কমপক্ষে এক কোটি ২৫ লাখ মুসলিম নিহত হয়েছে বলে তুর্কি এক গবেষকের গবেষণায় বেরিয়ে এসেছে।





