অশান্তি এড়ানো গেল না ভারতের ষষ্ঠদফার নির্বাচনে।
বৃহস্পতিবার রাতে কর্তব্য শেষ করে ব্যারাকে ফেরার পথে ল্যান্ডমাইন বিস্ফোরণে মৃত্যু হল আধাসামারিক বাহিনীর সাতজন জন সদস্যের। এই ঘটনায় আরো পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ মনে করছে, ল্যান্ডমাইনটি মাওবাদীরাই মাটিতে পুঁতে রেখেছিল।
পুলিশের আইজি উমেশ কুমার জানান, পশ্চিমবঙ্গের বীরভুম-খাড়খন্ড সীমান্তের শিকারিপাড়া এলাকা দিয়ে ভোট শেষে ইভিএম মেশিন নিয়ে ফিরছিল নিরাপত্তারক্ষীরা। সেখানে ওই ল্যান্ডমাই বিস্ফোরণ ঘটে এবং ওই হতাহত হন জওয়ানরা।
ঘন জঙ্গল অধ্যুষিত ওই এলাকায় মূলত মাওবাদীদেরই প্রভাব। শিকারিপাড়ায় একটি পুলের কাছে ওই বিস্ফোরণ হয়।  বিস্ফোরণের পাশাপাশি গুলিও চালায় মাওবাদীরা। এই ঘটনায় আহতদের দুমকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে একজন পোলিং অফিসারও রয়েছেন। ঘটনাস্থলে গিয়েছে দুমকার পুলিশ বাহিনী।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]