ফিলিস্তিনের গাজায় অব্যাহত সহিংসতার পর মিশরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিয়েছে ইসরাইল।
মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
এদিকে গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস মিশরের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, ইসরাইলের জেলে আটক ফিলিস্তিনিদের মুক্তি এবং গাজার উপর ইসরাইলী অবরোধ তুুলে নিলে যুদ্ধবিরতি চুক্তি হবে।
সিএনএনে প্রকাশিত প্রতিবেদন মতে, ফিলিস্তিনে যুদ্ধবিরতির জন্য উভয় পক্ষের প্রতি মিশরের দেয়া প্রস্তাবকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে হামাস।
তবে কিছু শর্তের বিনিময়ে হামাস এ প্রস্তাবে সাড়া দিতে পারে বলে আভাস পাওয়া গেছে। শর্তের বিষয় এখনো জানা যায়নি।
হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনের জনগণ সবসময়ই যুদ্ধের বিরোধী। কিন্তু দখলদার ইহুদি বাহিনী ইসরাইল প্রায়ই তাদের অমানবিক হিংস্ত্রতা প্রকাশ করে নিরীহ ফিলিস্তিনী মুসলমানদের হত্যা করছে।
নারী-শিশুদের আর্তচিৎকার বিশ্ববিবেককে নাড়া দিলেও ওদের হৃদয়ে এতটুকু মমত্ববোধ জাগ্রত হয়না।
আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এসব রক্তের প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
প্রসঙ্গত, দুই পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে কয়েকদফা বৈঠক করে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরপর সোমবার উভয়পক্ষকে যুদ্ধবিরতি প্রস্তাব ও তা কার্যকর করার আহ্বান জানানো হয় দেশটির পক্ষ থেকে।
ইতোমধ্যে ইসরায়েলের হামলা ফিলিস্তিনের ১৮০ জন নাগরিকের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও প্রায় ২ হাজার। অপরদিকে ফিলিস্তিনিদের হামলায় এখনো কোনো ইসরায়েলির হতাহতের খবর পাওয়া যায়নি।
জানা যায়, ২০১২ সালের পর আবারো ফিলিস্তিন-ইসরায়েল সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে মিশর। গাজায় আটদিনব্যাপী ইসরাইলি হামলা বন্ধে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল দেশটি। আর মিশরের সেই প্রস্তাব মেনে নিয়েছে ইসরায়েল। সোমবার মিশরের পক্ষ থেকে হামলার নিন্দা জানিয়ে এ প্রস্তাব দেয়া হয়।
পরে বিশ্বব্যাপী ব্যাপক নিন্দার মুখে পড়া ইসরায়েল অবশেষে প্রস্তাবটি মেনে নেয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। প্রস্তাবের বিষয়ে ইসরায়েল ইতিবাচক মনোভাব দেখালেও হামাদ তা মেনে নেয়নি। তবে দুই পক্ষের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সাথে কয়েকদফা বৈঠক করেছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়।
প্রস্তাবিত এই উদ্যোগ অনুযায়ী, মঙ্গলবার সকাল থেকেই যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানানো হয়েছিল। এদিকে যুদ্ধবিরতি নিয়ে যখন কথাবার্তা চলছে, তখনো ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে তাদের বিমান হামলা অব্যাহত রেখেছিল। হামাসও ইসরায়েলি সীমান্তে অভ্যন্তরে রকেট ছুড়েছে। ফিলিস্তিনিরা জানিয়েছে, ইসরায়েলি বর্বর হামলায় নিহতের সংখ্যা ১৮০ অতিক্রম করেছে।
সূত্র: বিবিসি, আল-জাজিরা ও সিএনএন।
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম)এসআর





