নিজের সদ্য জন্ম নেয়া সন্তানকে জবাই করে হত্যা করেছেন জার্মানির এক নারী। শুধু তাই নয়, জন্মের মাত্র আধা ঘণ্টা পর সন্তানকে জবাই করে ডিস্কো পার্টিতে চলে যান ২০ বছর বয়সী ওই 'মা'।
অবাধ যৌন জীবনের পথে বাধা মনে হওয়ায় সন্তানকে জবাই করেছেন বলে জানান নাদাইন কোয়েনিগ নামের ওই নারী। সোমবার এ খবর জানিয়েছে মেইল অনলাইন।
ঘটনাটি ঘটেছে গত বছরের ফেব্রুয়ারিতে। তবে, গতকাল রোববার আদালত ওই মাকে হত্যার দায়ে অভিযুক্ত করে। আদালতে শুনানিতে তিনি সন্তান হত্যার কথা স্বীকার করেন।
নাদাইন কোয়েনিগ জার্মানির বাভারিয়া অঞ্চলের রেজেন্সবার্গের বাসিন্দা।
মামলার সরকারি প্রসিকিউটর আলরাইক ক্লেইন জানান, সন্তানের দায়িত্ব গ্রহণে তিনি প্রস্তুত ছিলেন না।
আদালতে দেয়া জবানবন্দিতে কোয়েনিগ বলেন, "এই শিশুটির জন্য আপনার যৌন জীবন ও সামাজিক যোগাযোগগুলো রক্ষা করে চলতে পারবেন না।"
তবে, কোয়েনিগ তার গর্ভ ধারণের বিষয়টি বাবা-মাকে জানাননি। পরবর্তীতে অবশ্য নিজের বাড়িতেই পুত্র সন্তানের জন্ম দেন কোয়েনিগ।
জন্মের আধা ঘণ্টা পর সন্তানকে হত্যা করে পার্শ্ববর্তী এলাকায় ফেলে আসেন কোয়েনিগ। পুলিশ পরে তাকে গ্রেফতার করে। কোয়েনিগকে গ্রেফতারের পরপরই তার মা কার্সটিন (৪৪) আত্মহত্যা করেন। সূত্র: মেইল অনলাইন
[b]ঢাকা, ০৫ মে (টাইমনিউজবিডি) //এমএ     [/b]