ইরাক থেকে আরও ৫৫ ইরানি শহীদের দেহাবশেষ আজ (বুধবার) ইরানে পৌঁছেছে। ১৯৮০'র দশকে ইরানের ওপর ইরাকের তৎকালীন স্বৈরশাসক সাদ্দামের চাপিয়ে দেয়া যুদ্ধের সময় ওই সব ইরানি শহীদ হন।

নিখোঁজ ইরানি যোদ্ধাদের অনুসন্ধান বিষয়ক কমিটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইয়্যেদ মোহাম্মাদ বাকেরজাদেহসহ পদস্থ সামরিক কর্মকর্তারা ইরান-ইরাক সীমান্তে ওই সব শহীদের দেহাবশেষ গ্রহণ করেন। সম্প্রতি ইরাকের সীমান্ত এলাকা থেকে ওই সব শহীদের দেহাবশেষ উদ্ধার করা হয়। নানা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে যে, ওই সব দেহাবশেষ ইরানি যোদ্ধাদের।

১৯৮০ সালে সাদ্দাম ইরানের ওপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তা ১৯৮৮ সাল পর্যন্ত চলে।

এ সময় বহু ইরানি শহীদ হন। এখনও ইরানি শহীদদের অনেকের দেহাবশেষ ইরাকের ভূখণ্ডে রয়েছে। ইরাক সরকারের সহযোগিতায় ওই সব শহীদের দেহাবশেষ পর্যায়ক্রমে ইরান ফিরিয়ে আনা হচ্ছে।-সংবাদমাধ্যম।

ওএফ