ঘরে পাঁচটি সন্তান থাকলেই প্রত্যেকটি হিন্দু পরিবারকে ২ লক্ষ টাকা করে পুরস্কার দেয়া হবে ভারতে। হিন্দু জনসংখ্যা বৃদ্ধিতে উৎসাহ দিতে এমনই অভিনব ঘোষণা করল শিবসেনার আগ্রা শাখা।
সম্প্রতি প্রকাশিত ধর্মভিত্তিক সেনসাসের তথ্যের উল্লেখ করে হিন্দু জনসংখ্যা বৃদ্ধির হার কমে যাচ্ছে বলে দাবি করেছে তারা। শিবসেনার আগ্রা ইউনিটের প্রধান বিনু লাভানিয়া বলেছেন, হিন্দুর সংখ্যা কমে যাওয়ার প্রবণতায় উদ্বিগ্ন হয়েই তাদের এই উদ্যোগ।
তিনি জানিয়েছেন, ২০১০ থেকে ২০১৫-র মধ্যে যেসব হিন্দু পরিবারে পাঁচটি সন্তানের জন্ম হয়েছে, তারা ২ লক্ষ টাকা করে পুরস্কার পাবে। এজন্য পুরসভার দেওয়া জন্মের প্রশংসাপত্র পেশ করতে হবে তাদের।
মুসলিম জনসংখ্যা ক্রমশ বাড়ছে বলে দাবি করে উদ্বেগ জানিয়েছে শিবসেনা। তাদের দাবি, দেশে অভিন্ন দেওয়ানি বিধি চাই। ‘এক স্বামীর একাধিক স্ত্রী’-এই ব্যবস্থারও অবসান ঘটাতে হবে।
ইআর





