অবশেষে প্রকাশ্যে এসেছেন জিম্বাবুয়ের 'গৃহবন্দি হওয়া' প্রেসিডেন্ট রবার্ট মুগাবে।সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার দুই দিন পর শুক্রবার রাজধানী হারারের এক বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বক্তৃতা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়।

মুগাবের উত্তরসূরি নির্বাচন নিয়ে উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মঙ্গলবার রাতে জিম্বাবুয়ের সৈন্যরা রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশন জেডবিসির নিয়ন্ত্রণ নেয়।এর পরপরই মুগাবেকে গৃহবন্দি করা হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ আসে।

শুক্রবার মুগাবের প্রকাশ্য আসার বিষয়টিকে জনগণের সাথে 'সম্পৃক্ত' করার প্রক্রিয়া হিসেবে অভিহিত করেছে সেনাবাহিনী।বিবিসি বলছে, হারারের একটি বিশ্ববিদ্যালয়ের ওই অনুষ্ঠানে ৯৩ বছর বয়সী মুগাবের পরনের ছিল সমাবর্তনের নীল-হলুদ গাউন আর হ্যাট।

তিনি অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। এসময় সমবেতরা উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানান।

এমএ