নেপালে পাহাড়ি রাস্তা থেকে বাস নদীতে পড়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহ্স্পতিবার ভোরে নেপালের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ডন অনলাইনের।
জানা গেছে, রাজধানী কাঠমান্ডু থেকে ৩২০ কিলোমিটার দূরে পাল্পা জেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৪ জন ও হাসপাতালে নেয়ার পর আরো ২ জন নিহত হন।
পাল্পা জেলার প্রশাসক শিভা রাজ জোশি জানান, বৃহস্পতিবার ভোরে সিদ্ধার্থ হাইওয়ে থেকে একটি যাত্রীবাহী বাস নিচে ছিটকে পড়ে। বাসটি প্রায় ৩০০ মিটার গড়াগড়ি খেয়ে নিচে নদীর পানিতে ডুবে যায়।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনা নেপালের নিত্ত-নৈমিত্তিক ব্যাপার। দুর্বল সড়ক অবকাঠামো, পর্বতময় রাস্তায় বিশাল বিশাল বাঁক, ত্রুটিপূর্ণ যানবাহন ও বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে দুর্ঘটনা ঘটে থাকে। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]