ম্যালেরিয়ার প্রকোপে ত্রিপুরায় মৃত অন্তত ৫৫ জন। ত্রিপুরায় ম্যালেরিয়ার আক্রান্তদের সংখ্যা দিন দিন লাফিয়ে বাড়ছে। এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭০ হাজারেরও বেশি। চলতি মাসেই ত্রিপুরাতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন হাজারেরও বেশি মানুষ। যাদের মধ্যে অধিকাংশই শিশু।

রবিবার রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে এ খবর জানানো হয়েছে।

আধিকারিকদের বক্তব্য, অন্তত ৫৫ জন মানুষ ম্যালেরিয়ায় প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে ৪৬ জনই শিশু। ধালাই, গোমতি, খোয়াই, উত্তর ত্রিপুরা ও দক্ষিণ ত্রিপুরায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই