ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপে ভারী বর্ষণের পর বন্যায় ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া বন্যার কবল থেকে বাঁচতে ঘর-বাড়ি ছেড়ে আশ্রয়স্থলে চলে গেছেন দুই'শর বেশি পরিবার।
জাকার্তা পোস্টে জানানো হয়েছে, রবিবার দিবাগত রাতে দ্বীপটির সুকামুক্তি গ্রামে বন্যার আঘাতে ১৬টি বসতবাড়ি ভেসে যায়। এ ঘটনায় ৫ জনের লাশের সন্ধান পাওয়া গেলেও একজন নিখোঁজ ছিল। সোমবার তার লাশ উদ্ধার করা হয়।
এখন পর্যন্ত প্রায় চারশ' জন বন্যাকবলিত মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বর্ষণ অব্যাহত থাকায় বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির পুলিশ, সামরিক বাহিনী, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা। জাকার্তা পোস্ট।
এআই





