সোমালিয়ার একটি পুলিশ স্টেশনে দেশটির বিদ্রোহী সংগঠন আল শাবাবের হামলায় আট পুলিশ অফিসারসহ ১৮ জন নিহত হয়েছে।
এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, রাজধানী মোগাদিসু থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের আফগয় শহরে ওই হামলার ঘটনা ঘটে। আল শাবাবের মুখপাত্র শেখ আব্দিয়াসিস আবু মুসাব রয়টার্সকে বলেছেন, তাদের যোদ্ধাদের হামলায় ১২ পুলিশ অফিসার নিহত হয়েছে।
পুলিশের মেজর আব্দিকাদির হুসেন বার্তা সংস্থা রয়টার্সকে শনিবার বলেছেন, ‘আল শাবাব আমাদের আট সহকর্মীকে হত্যা করেছে এবং আমাদের তিনটি গাড়ি নিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা তাদের অনুসরণ করি তাদের ১০ যোদ্ধাকে হত্যা করি এবং একটি গাড়ি উদ্ধার করি।’ বাকী দুটি গাড়ি নিয়ে আল শাবাব যোদ্ধারা পালিয়ে যায় বলে জানান তিনি।
প্রসঙ্গত, আল শাবাব সোমালিয়ার পশ্চিমা সমর্থিত সরকার পতনের উদ্দেশে দীর্ঘদিন ধরে হামলা অব্যাহত রেখেছে।
এমকে





