বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা আজ ১ কোটি ছাড়িয়ে যাবে। আর প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যাও পাঁচ লাখ ছুঁইছুঁই।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, আজ (২৮ জুন) রোববার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৯৯ লাখ ৫৩ হাজার ৩৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ১৭৮ জনে।

জেএইচইউর তথ্য অনুসারে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। রোববার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ১৩ হাজর ৬৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৫৭ হাজারেরও বেশি মানুষের।

সবচেয়ে বেশি আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ২৬ হাজার ৭৭৯ জনে এবং মারা গেছেন প্রায় ১০ হাজার মানুষ।

বাংলাদেশে মোট শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৩৩ হাজার ৯৭৮ জনে। গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৫৭টি নমুনা পরীক্ষা করে এসব তথ্য জানা গেছে।

এ সময়ে যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে ২৩.১২ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানান তিনি। এখন পর্যন্ত বাংলাদেশে মোট পরীক্ষা হয়েছে ৭ লাখ ১২ হাজার ৯৮ টি নমুনা।

এমবি