দক্ষিণ সুদানকে ৬০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক দাতাগোষ্ঠী। মঙ্গলবার নরওয়ের রাজধানী অসলোতে অনুষ্ঠিত একটি কনফারেন্সে থেকে এ ঘোষণা আসে। কনফারেন্সে ৪০টি দেশ ও ৫০টি দাতা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। নতুন রাষ্ট্র দক্ষিণ সুদানের ৪০ লাখ নাগরিক দুর্ভিক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন একটি সময় দাতাদের পক্ষ থেকে সাহায্যের ঘোষণা আসল, যখন দেশটির সরাকরি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংর্ঘষ চলছে। জাতিসংঘের তথ্য অনুসারে, দক্ষিণ সুদানের ৭০ লাখ লোকের মানবিক সাহায্যের প্রয়োজন। এছাড়া ৫০,০০০ শিশু অপুষ্টির কারণে মৃত্যু ঝুঁকিতে রয়েছে। ৫ বছরের কম বয়সী ৭৪০,০০০ শিশু মারাত্মক "খাদ্য নিরাপত্তাহীনতার" মধ্যে সময় অতিবাহিত করছে। সূত্র: আলজাজিরা। [b]ঢাকা, ২০ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই [/b]