যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে গ্র্যামি উৎসবে এ বছর ‘সং অফ দ্য ইয়ার’ খেতাব পেয়েছে মার্কিন সঙ্গীত শিল্পী এডেলের হৃদয়স্পর্শী ‘হ্যালো’ গানটি। স্থানীয় সময় রোববার রাতে গ্র্যামি পুরস্কারে এ গানটি ঘোষণা দেওয়া হয়।

সং অফ দ্য ইয়ার পুরস্কার জিতে মার্কিন শিল্পীর বিজয় পুনরায় ফিরিয়ে আনলো তার গান। সেরা গান লেখক হিসেবে এওয়ার্ডটি জয়ী হন এডেল ও লস এঞ্জেলসের গ্রেগ কুরস্টিন। যৌথভাবে এওয়ার্ডটি তাদের দেওয়া হয়। এওয়ার্ডটি নেয়ার সময় এডেল সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার পছন্দের গানটির তৈরিতে সহায়তা ও পাশে থাকার জন্য তিনি সংশ্লিষ্টদের সবাইকে ধন্যবাদ জানান।

এডেলের ‘হ্যালো’ গানটি মার্কিন শিল্পী বিয়ন্স এডজি‘র ‘ফরমেশন’ গানটিকে ছাড়িয়ে শীর্ষে এসেছে। এই নিয়ে দ্বিতীয়বার এডেল সং অফ দ্য ইয়ারের খেতাব অর্জন করেছেন। ২০১২ সালে এডেল মার্কিন প্রযোজক পল ইপয়োর্থের সঙ্গে করা ‘রোলিং ই দ্য ডিপ’ গানটির মাধ্যমে প্রথমবার সং অফ দ্য ইয়ারের খেতাব অর্জন করেছিলেন।

‘হ্যালো‘ এডেলের ২৫ তম এ্যালবামের গান। ২০১১ সালে তার মুক্তি পাওয়া ২১ তম এ্যালবাম থেকে এই ২৫ তম এ্যালবাম প্রমাণ দেয় যে এডেল বাণিজ্যিকভাবে ব্যাপক জনপ্রিয়। তিনি তার বাণিজ্যিক ক্ষমতা হারাননি। মুক্তি পাওয়ার পর তার ‘হ্যালো‘ প্রথম সপ্তাহের মধ্যেই এক মিলিয়ন ডাউনলোড সেল পায়।


জেড