সমুদ্রের সৈকত কে না ভালবাসে? এই একবিংশ শতাব্দীর ব্যস্ত মানুষগুলো কাজের ফাঁকে একটু সুযোগ পেলেই বেড়িয়ে আসতে চায়। আর বেড়ানোর ক্ষেত্রে সমুদ্র সৈকতকেই মনে হয় বেশিরভাগ ভ্রমণপিপাসু বেছে নিতে চান। বিশ্বের সেরা ১১টি সমুদ্র সৈকত নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমাদের কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত হলেও বিভিন্ন কারণে সেরা ১১টির মধ্যে স্থান করে নিতে পারেনি। এখানে পর্যটকদের আগ্রহটাকেই আসলে বড় করে দেখা হয়।
[b]এক. কা'আনাপালি বিচ, হাওয়াই:[/b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398167172.jpg[/img]
যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ হাওয়াই। এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষুদ্র অঙ্গরাজ্য। হাওয়াইয়ের রয়েছে বিশাল বিচ। এর মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কা'আনাপালি বিচ। এটি হাওয়াইয়ের পশ্চিম প্রান্তে মাওয়ি এলাকায় অবস্থিত। তিন মাইল লম্বা বিচটি পৃথিবীর অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট। এখানে বিশ্বের সেরা বিলাসবহুল হোটেল-রিসোর্টগুলোর অবস্থান।
সাদা স্বচ্ছ বালি আর সাগরের নীল জলরাশির এক চমৎকার সম্মিলন এই কা'আনাপালি বিচ। বিচজুড়ে রয়েছে সবুজ ঘন লতা-পাতা, যা এর সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। বিচটির কাছেই পাথুরে ছোট্ট উপদ্বীপ ব্ল্যাক রক বিচটির গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে।
[b]দুই. জাম্বুজেইরা বিচ, পর্তুগাল:
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398168371.jpg[/img]
[/b]পর্তুগালের পশ্চিম উপকূলে রয়েছে বেশ কিছু চমৎকার বিচ। তবে, এর মধ্যে জাম্বুজেইরা বিচটি অনন্য সুন্দর। একদিকে সোনালী রংয়ের বালি অন্যদিকে, খাড়া পাথুরে পাহাড়। অবসর সময় কাটানো, বিশুদ্ধ বাতাস আর সুস্বাদু সব খাবার নিয়ে আপনি সেখানে বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে কাটাতে পারেন চমৎকার সময়।
[b]তিন. ক্যাথেড্রাল কোভ, নিউজিল্যান্ড:[/b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398168392.jpg[/img]
নিউজিল্যান্ডের এ সৈকতটিকে স্থানীয় মাউরি ভাষায় ডাকা হয় হোয়াংগুনি-এ-হেই। ক্যাথেড্রাল কোভ বিচটি করোম্যান্ডাল উপদ্বীপে অবস্থিত। এটির একদিকে নীল সাগর অন্যদিকে ঢালু পাহাড়। পাহাড়ে উঠে চমৎকারভাবে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যায়। পাহাড়টি আবার স্টেডিয়ামের মতো ক্রমণ ঢালু হয়ে সৈকতের সাথে মিশে গেছে। আবার সৈকতের বালু হচ্ছে খুবই কোমল। উত্তাল সাগরে হাইকিং করাটা বেশ উপভোগ্য। প্রতিবছর দেড় লাখেরও বেশি পর্যটক ক্যাথেড্রাল কোভ বিচে বেড়াতে যান।
[b]চার. কোপাকাবানা বিচ, ব্রাজিল:[/b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398168415.jpg[/img]
আটলান্টিকের তীরবর্তী ব্রাজিলের এই বিচটি বিশ্বের অন্যতম সুন্দর একটি বিচ। মাত্র ৪ কিলোমিটার লম্বা বিচটির দু প্রান্তে রয়েছে দুটি ঐতিহাসিক সমুদ্র বন্দর। বিচটি দেশটির বিখ্যাত শহর রিও ডি জেনিরোতে অবস্থিত। কী নেই রিও-তে! চমৎকার সব ফ্যাশন হাউজ, জুয়েলারির দোকান, মুভি ও নাটকের থিয়েটার, বিশ্বের সেরা সেরা রেস্টুরেন্ট ও নাইটক্লাব, রয়েছে মিউনিসিপ্যাল থিয়েটার। আর সাম্বা নাচ? সেটাও আছে! ক্লাসিক্যাল মিউজিকের সাথে সাম্বা ড্যান্স। চাইলে ড্যান্সারদের সাথে নেচে উঠতে পারেন আপনিও, সমুদ্রের নীল জলরাশি থেকে মাত্র কয়েক গজ দূরে!
[b]পাঁচ. পাসিকোদা বিচ, শ্রীলঙ্কা:[/b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398168439.jpg[/img]
শ্রীলঙ্কার মধ্য-পূর্বাঞ্চলের চমৎকার এক বিচ এটি। শ্রীলঙ্কার গৃহযুদ্ধ ও ২০০৪ সালের সুনামির পর পর্যটকের সংখ্যা ব্যাপকহারে কমে গেলেও এখন আবারো পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটিই বিশ্বের সবচেয়ে অগভীর দীর্ঘতম সৈকত। অগভীর হওয়ায় এটি সার্ফিংয়ের জন্য উপযুক্ত। বিশেষ করে নতুন যারা সার্ফিং শিখতে চান তাদের জন্য এই বিচ সেরা। ঢেউয়ের তালে তালে সার্ফিং, আপ-ডাউনের টেকনিক শেখা, একেবারে উঁচু উঁচু ঢেউয়ের মজা উপভোগ পাসিকোদার মতো আর কোথাও পাবেন না।
[b]ছয়. সান সেবাস্টিয়ান, স্পেন:[/b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398168458.jpg[/img]
স্পেনের উত্তরে বিস্কে সাগরের তীরে এই বিচটি অবস্থিত। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সারা বছরই এই এলাকার তাপমাত্র প্রায় একইরকম থাকে। প্রচণ্ড শীত বা প্রচণ্ড গরম এখানে বিরাজমান থাকে না কখনো। সাঁতার ও জগিংয়ের জন্য জায়গাটি বেশ চমৎকার।
[b]সাত. ঈগল বিচ, আরুবা:[/b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398168494.jpg[/img]
আরুবা হচ্ছে ক্যারিবিয়ান সাগরের একটি দ্বীপ। এটি নেদারল্যান্ডের মালিকানাধীন। এর সাথে পাশাপাশি আরো দুটি দ্বীপ রয়েছে- বুনাইরে ও কুরাকাও। তিনটি দ্বীপের ইংরেজি আদ্যক্ষর দিয়ে এবিসি দ্বীপপুঞ্জ নামে ডাকা হয়। এবিসি দ্বীপগুলো দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার মূল ভূখণ্ড থেকে ২৭ কিলোমিটার উত্তরে অবস্থিত। এবিসি দ্বীপপুঞ্জের মালিক নেদারল্যান্ড।
আরুবা দ্বীপের ঈগল বিচটি বিশ্বের অন্যতম সেরা এক পর্যটন স্পট। এর অনন্য বৈশিষ্ট্য হচ্ছে সাগরের একেবারে গা ঘেঁষেই দাঁড়িয়ে আছে অসংখ্য 'ফুফুতি' নামক গাছ। ফলে সাগর থেকে উঠে এসেই আপনি গাছের ছায়ায় বিশ্রাম নিতে পারবেন। এখানে রয়েছে গাড়ি পার্কিংয়ের চমৎকার ব্যবস্থা, সবুজাভ ও নীলের সমন্বয়ে চমৎকার পানি।
[b]আট. কাটা বিচ থাইল্যান্ড:[/b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398168523.jpg[/img]
থাইল্যান্ডের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ফুকেট এলাকায় এই বিচটি অবস্থিত। বিখ্যাত সব হোটেল-রিসোর্ট এখানে রয়েছে। ফুকেটে রয়েছে চমৎকার দ্রব্য-সামগ্রীর দোকানপাট ও রেস্টুরেন্ট। রাতের বেলায় বিচটি একেবারে শান্ত হয়ে যায়। বিচে রয়েছে প্রচুর পাম গাছ। সার্ফিংয়ের জন্যও বিচটি চমৎকার।
[b]নয়. মাটিরা বিচ, তাহিতি:[/b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398168545.jpg[/img]
প্রশান্ত মহাসাগরে অবস্থিত পলিনেশীয় দ্বীপ তাহিতি। ছোট্ট দ্বীপ তাহিতির চারপাশ জুড়েই রয়েছে চমৎকার সৈকত। পুরো সৈকতই সুন্দর। তবে, এর মধ্যে মাটিরা বিচটি আরো সুন্দর। এটি এতোটাই সুন্দর যে পৃথিবীর বুকে এক খণ্ড স্বর্গ বলা যায় একে। বিচের বালি খুবই কোমল এবং বিচে রয়েছে প্রচুর পাম গাছ। ফোরস্টার-ফাইভ স্টার হোটেল থেকে মাত্র ২/১ মিনিট হেঁটেই আপনি চলে যেতে পারবেন সাগরের জলরাশিতে। এখানকার সাগর নিরাপদ। ফলে সাঁতার কাটা, সার্ফিং, ডাইভিংয়ের জন্য এটি চমৎকার এক জায়গা।
[b]দশ. ট্রাংক বে, সেইন্ট জন (মার্কিন ভার্জিন আইল্যান্ডস):[/b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398168570.jpg[/img]
ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এই বিচটিকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিচ বলে আখ্যায়িত করেছে। আমেরিকার মালিকানাধীন ভার্জিন দ্বীপপুঞ্জের ট্রাংক বে এলাকার সেইন্ট জন নামক স্থানে এই বিচটি অবস্থিত। সিল্কি ও স্বচ্ছ কোরাল বালি ও উষ্ণ সাগরের পানি সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে। এখানে বিশ্বের অত্যাধুনিক সব পর্যটন সুবিধাই রয়েছে।
[b]এগার. জেলাটনি রাট বিচ, ক্রোয়েশিয়া:[/b]
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1398168952.jpg[/img]
ইউরোপের দেশ ক্রোয়েশিয়ার অন্যতম সেরা পর্যটন স্পট এই বিচ। এটি সমগ্র ইউরোপের মধ্যেই একটি সেরা পর্যটন স্পট। এটি ক্রোয়েশিয়ার ব্রাক দ্বীপের দক্ষিণ উপকূলের বোল শহরের কোলঘেঁষে অবস্থিত। জোয়ার, ভাটা এবং স্রোতের সাথে সাথে বিচের আকারেও পরিবর্তন হয়ে যায়, যা এর সৌন্দর্যকে বাড়িয়ে দেয়।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
বিশ্বের সেরা ১১টি সমুদ্রসৈকত
সমুদ্রের সৈকত কে না ভালবাসে? এই একবিংশ শতাব্দীর ব্যস্ত মানুষগুলো কাজের ফাঁকে একটু সুযোগ পেলেই বেড়িয়ে আসতে চায়। আর বেড়ানোর ক্ষেত্রে সমুদ্র সৈকতকেই মনে হয় বেশিরভাগ ভ্রমণপিপাসু বেছে নিতে চান। বিশ্বের সেরা ১১টি সমুদ্র সৈকত নিয়ে আমাদের আজকের এই আয়োজন।





