অল্পের জন প্রাণে বেঁচে গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ৷ বৃহস্পতিবার তার কনভয় চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে ইসলামাবাদের ফাজিয়াবাদে৷ ওই এলাকা দিয়ে মোশাররফের গাড়ি চলে যাওয়ার ২০ মিনিটের মধ্যেই বিস্ফোরণটি ঘটে বলে জানিয়েছেন পাক পুলিশ লিকাত নিয়াজি ৷মোশাররফকে লক্ষ্যে রেখেই বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছে পাক পুলিশ৷
ইসলামাবাদের একটি হাসপাতালে বেশ কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি৷ এদিন হাসপাতাল থেকে ফার্ম হাউস নিয়ে যাওয়া হচ্ছিল তাকে৷তার গাড়ি একটি ওভারব্রিজ পার করার পরই বিস্ফোরণটি ঘটে৷ ওভারব্রিজের নিচে প্রায় চার কেজি বিস্ফোরক রাখা ছিল বলে পাক পুলিশ সূত্রে খবর৷বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷ বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছায় বম্ব ডিসপোসাল স্কোয়াড৷এই নিয়ে তিনবার এধরনের আক্রমণের সম্মুখীন হলেন মোশাররফ৷ এরআগে, কার্যালয়ে থাকাকালীন এধরনের ঘটনা ঘটেছিল৷এই ঘটনার পর মোশাররফের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে৷
গত সোমবার, রাষ্ট্রদ্রোহ মামলায় দোষী সাব্যস্ত হন মোশাররফ৷ পাঁচটি অভিযোগে তার বিরুদ্ধে চার্জ গঠন করেছে ইসলামাবাদের বিশেষ আদালত। চূড়ান্ত বিচারে অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ মৃত্যুদণ্ড হতে পারে মোশাররফের। মোশাররফ প্রথম সেনাপ্রধান যিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগে প্রাথমিকভাবে দোষী সাব্যস্ত হলেন।
২০০৭ সালে সংবিধান মুলতুবি রেখে দেশে সেনা শাসন জারি করেছিলেন তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফ। তিনি বেআইনিভাবে এই কাজ করেছেন বলে অভিযোগ করে আদালতে মামলা রুজু হয়। যদিও রাষ্ট্রদ্রোহের অভিযোগ বারেবারেই খারিজ করে দিয়েছেন তিনি। রাজনৈতিক কারণে তাকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ এই নেতার।
[b]ঢাকা, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএই্চ[/b]
আন্তর্জাতিক
অল্পের জন্য বেঁচে গেলেন পারভেজ মোশাররফ
অল্পের জন প্রাণে বেঁচে গেলেন পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ৷ বৃহস্পতিবার তার কনভয় চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ ঘটে ইসলামাবাদের ফাজিয়াবাদে৷ ওই





